- - -

নিখোঁজের তিনদিন পরে লাশ উদ্ধার

Print News

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের তিনদিন পর একটি দিঘি থেকে ভাসমান অবস্থায় রিপন মল্লিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের একটি দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিপন মল্লিক ওই এলাকার মৃত মৃনাল মল্লিকের ছেলে। পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) এনায়াত উল্লাহ বলেন, ৩ দিন আগে রিপন মল্লিক নিখোঁজ হয়।
তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। শনিবার সকালে স্থানীয় লোকজন দিঘিতে রিপন মল্লিকের মরদেহ ভাসতে দেখে।
এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ হলেও তার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa