- - -

বাংলাদেশের সাবেক এবং প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার: পরিকল্পিত প্রহসন ও রাষ্ট্রীয় নিপীড়নের ন্যাক্কারজনক বহিঃপ্রকাশ

Print News

বাংলাদেশের সাবেক এবং প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার: পরিকল্পিত প্রহসন ও রাষ্ট্রীয় নিপীড়নের ন্যাক্কারজনক বহিঃপ্রকাশ

 

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক এবং প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের ঘটনাকে বাংলাদেশ ছাত্রলীগ একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক প্রহসন ও প্রতিহিংসামূলক অপতৎপরতা হিসেবে আখ্যায়িত করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে।

২০১৩ সাল থেকে দীর্ঘ সময় ধরে স্পিকারের দায়িত্ব পালনকালে তিনি সাংবিধানিক শৃঙ্খলা, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা ও সংসদীয় মর্যাদা রক্ষায় দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সর্বজনস্বীকৃত। এমন একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের আচরণ কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতই নয়, বরং গভীরভাবে নিন্দনীয়।

গণমাধ্যমে প্রকাশিত দৃশ্য ও প্রতিবেদন থেকে স্পষ্ট- তাঁকে যে অবস্থায় উপস্থাপন করা হয়েছে, তা কোনো স্বাভাবিক আইনগত প্রক্রিয়ার প্রতিফলন নয়; বরং এতে অপমান, অবমাননা এবং অমানবিক আচরণের চিহ্ন প্রকটভাবে প্রতীয়মান। তাঁর শারীরিক ও মানসিক নির্যাতনের লক্ষণ তাঁর চেহারায়ই ফুটে উঠেছে, যা একটি সভ্য রাষ্ট্রব্যবস্থার জন্য লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।

৫ আগস্ট পরবর্তী সময়ে ক্ষমতাসীন দখলদার গোষ্ঠী নিজেদের অবৈধ অবস্থান টিকিয়ে রাখতে এবং সাংবিধানিক বাস্তবতা আড়াল করতে তাঁকে দীর্ঘদিন আড়ালে রেখে আজ ‘গ্রেফতার’ দেখানোর যে নাটক মঞ্চস্থ করেছে, তা রাষ্ট্রীয় নিপীড়নের এক ভয়াবহ উদাহরণ। এটি ব্যক্তি নয় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্ট ভাষায় সতর্ক করছে এই ধরনের অপমান, নির্যাতন ও প্রহসনের রাজনীতি বন্ধ করতে হবে। অবিলম্বে এই সাজানো গ্রেফতার নাটকের অবসান, ড. শিরিন শারমিন চৌধুরীর নিঃশর্ত মুক্তি এবং তাঁর ওপর সংঘটিত অপমান-অবমাননা ও নির্যাতনের পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এর রাজনৈতিক ও গণআন্দোলনমূলক পরিণতির দায় সম্পূর্ণভাবে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকেই বহন করতে হবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa