- - -

ফটিকরায়ে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার 

Print News

ফটিকরায়ে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

 

মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ত্রিপুরারাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম প্রদীপ দেববর্মা (২৮)। সোমবার (১৬ মার্চ ) ওই যুবকের বিরুদ্ধে ফটিকরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। অবশেষে গোপন সূত্রের খবর এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার (১৭ মার্চ ) অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। জানা যায়, ফটিকরায় হাসপাতালের নিকটবর্তী এলাকায় অভিযুক্তের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে প্রদীপ। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ বাহিনী। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa