- - -

আল-কুদস দিবস উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

Print News

পবিত্র মাহে রমজানের শেষ জুমা উপলক্ষে পালিত আল-কুদস দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন সড়কে আল-কুদস কমিটি চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি অনুযায়ী মানববন্ধনের পরে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে চেরাগী পাহাড় হয়ে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইমাম রুহুল্লাহ খোমেনি (রহ.) রমজান মাসের শেষ শুক্রবারকে ‘আল-কুদস দিবস’ হিসেবে ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে পবিত্র মসজিদুল আকসা ও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে ঐক্যবদ্ধভাবে কণ্ঠ তোলার আহ্বান জানানো। সেই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের সূরা আলে ইমরান (৩:১০৩)-এ মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা, মসজিদুল আকসার মর্যাদা রক্ষা এবং নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলি আবারও প্রমাণ করেছে যে ফিলিস্তিন ইস্যু মানবতার জন্য একটি বড় পরীক্ষা। গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে চলমান হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ জোরদার হচ্ছে এবং নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যম অনেক সময় ফিলিস্তিন পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে মুসলিম বিশ্বে বিভ্রান্তিকর প্রচারণা ও প্রোপাগান্ডা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিম সমাজের ভেতরেও কখনো কখনো বিভ্রান্তিকর বক্তব্য ও বিভেদ সৃষ্টিকারী প্রবণতা দেখা যায়, যা মুসলিম উম্মাহর ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এ ধরনের বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।IMG 20260313 184619 300x168

বক্তারা সাম্প্রতিক সময়ে নিহতদের স্মরণ করে গভীর শোক ও শ্রদ্ধা জানান। তাদের এই আত্মত্যাগ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে আরও শক্তিশালী করবে বলে জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ড. আমির হোসেন সিএমসি, আঞ্জুমানে মুহিব্বানে আহলে বাইত চট্টগ্রামের সভাপতি ম. নুরুল আফসার তৈয়্যবি, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সৈয়দ ফিরাজ আলী আবেদি, হুজ্জাতুল ইসলাম ও ইমাম জামাত হালিশহর হুসেইন (আ.) ট্রাস্ট ইমামবারগাহ এবং মেহেদী হোসেন চৌধুরী, সভাপতি (কার্যনির্বাহী সদস্য), হালিশহর হুসেইন (আ.) ট্রাস্ট ইমাম বারগাহ।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী -পুরুষ, যুবক-যুবতী এবং শিশুরাও আংশ নেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa