- - -

আবার ও অশান্ত মণিপুর ! দুই কুকি গ্রামবাসীকে অপহরণ করে খুন

Print News

আবার ও অশান্ত মণিপুর ! দুই কুকি গ্রামবাসীকে অপহরণ করে খুন

 

রাষ্ট্রপতি শাসনের ইতি টেনে নতুন সরকার ক্ষমতাসীন হলেও হিংসার বিরাম নেই ভারতের মণিপুর রাজ্যে। কমজং জেলার থাওয়াই কুকি গ্রামে ২ কুকি গ্রামবাসীকে খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্যে। পুলিশ জানিয়েছে, বুধবার (১১ মার্চ )থাওয়াই কুকি গ্রামের বাসিন্দা থেংগিন বাইটে এবং উখরুল জেলার শাংকাইয়ের বাসিন্দা থানগবোইমাং গোংসাইকে অপহরণ করেছিল অজ্ঞাত পরিচয় দুস্কৃতীরা। বৃহস্পতিবার (১২ মার্চ ) তাঁদের মৃতদেহ উদ্ধারের পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাহাড়ি এলাকায়। মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ জানিয়েছেন, তাঁর সরকার ওই ঘটনার এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই পাহাড়ি এলাকায় মেইতেই সংগঠনগুলির কার্যত কোনও অস্তিত্ব নেই। হত্যাকান্ডের নেপথ্যে নাগা জঙ্গিদের ভূমিকার কথা উঠে এসেছে ইতিমধ্যেই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa