- - -

হাঁসখালিতে চিপস খাওয়ানোর নাম করে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ 

Print News

হাঁসখালিতে চিপস খাওয়ানোর নাম করে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ

 

খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ” নির্যাতিতা” নাবালিকার বয়স ৭ বছর। অভিযুক্ত ৬৮ বছরের। প্রতিবেশী কন্যাকে চিপসের লোভ দেখিয়ে বৃদ্ধ ডেকে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, তারপর একটি চাষের জমির পাশে কুঁড়েঘরে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। তাকে ভয় দেখানো হয়েছিল, ওই কথা কাউকে বললে বড় ক্ষতি হয়ে যাবে তার। মেয়েটি ভয়ে প্রথমে বাড়িতে কিছু বলেনি। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসা করে। তখন সে পুরো ঘটনার কথা জানায়। মঙ্গলবার (১০ মার্চ ) পাড়ায় ওই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। বড়সড় বিপদের ভয় দেখানো হয় শিশুটিকে। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং পুরো বিষয়টি জানতে পারেন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে আটকে রাখা এবং পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ) রানাঘাট আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa