- - -

হরিয়ানার গুরুগ্রামে নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭

Print News

হরিয়ানার গুরুগ্রামে নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭

 

হরিয়ানার গুরুগ্রামে চলছিল একটি বহুতলের নির্মাণ কাজ। তার মধ্যেই আচমকা ভেঙে পড়ল একটি উচুঁ দেওয়াল। এর ফলে কংক্রিটের নিচে চাপা পড়েন ১২- ১৫ জন শ্রমিক। ভয়াবহ দুর্ঘটনায় তাঁদের মধ্যে ৭ জন মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন। সোমবার (৯ মার্চ ) রাতে এই ঘটনা ঘটে গুরুগ্রামের সিধ্রাওয়ালি এলাকার সিগনেচার গ্লোবাল সোসাইটি নামের একটি আবাসনে। পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাস্থলে ১২ থেকে ১৫ জন শ্রমিক ছিলেন। সবার আগে দুর্ঘটনার খবর পায় স্থানীয় থানার পুলিশ। এরপর সেখানে পৌঁছায় রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী। ভাঙা  দেওয়ালের ধ্বংসস্তূপ এতবড় ছিল যে প্রায় ঘন্টা খানেক ধরে উদ্ধার কাজ চলে। গুরুতর আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের ৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন গুরুতর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিপজ্জনক ঝুঁকির মধ্যে শ্রমিকরা কাজ করেছিলেন, অভিযোগ করছেন মৃত  শ্রমিকদের পরিবারের লোকেরা। আত্মীয়দের অভিযোগ, দুর্ঘটনার ঘটনা হয়েছে জেনে ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করি কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি ঠিকাদার সংস্থা। এমনকি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেয়নি। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকদের দেহ সরকারি হাসপাতালে রয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল ? ঠিকাদার সংস্থার গাফিলতি ছিল কিনা, তদন্ত করে চেষ্টা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa