- - -

হাদি হত্যাকারী সন্দেহে বনগাঁয় ধৃতদের বাংলাদেশে ফেরানোর আলোচনা চলছে 

Print News

হাদি হত্যাকারী সন্দেহে বনগাঁয় ধৃতদের বাংলাদেশে ফেরানোর আলোচনা চলছে

 

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের ভারত থেকে বাংলাদেশে ফেরাতে কূটনৈতিক মাধ্যমে কাজ শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ ) এ কথা জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) আলি হোসেন  ফকির। হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং তাঁর সহকারী আলমগীর শেখ বনগাঁ সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার (৯ মার্চ ) প্রথম সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ পুলিশ। তখনই তাঁরা জানায়, কূটনৈতিক মাধ্যমে হাদি হত্যায় ধৃত ২ জনকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বনগাঁর সীমান্ত এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে তোলাবাজি এবং খুনের ঘটনায় নাম জড়ানো এই ২ জন ওই এলাকায় আশ্রয় নিয়েছিলেন বলে খবর পেয়ে হানা দেওয়া হয়েছিল। সুযোগ পেলেই তাঁরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারেন। এমনও জানা গিয়েছিল। গোপন আস্তানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa