- - -

ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

Print News

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে।
শিশুটি গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। ১১ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রমের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ১২ সেপ্টেম্বর বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালে এখন পর্যন্ত মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa