- - -

ব্যবস্থাপকের উপর হামলা ও গাড়ি ভাংচুর

Print News

ব্যবস্থাপকের উপর হামলা ও গাড়ি ভাংচুর

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ন্যাশনাল টি কোম্পানি সরকারি মালিকানাধীন তেলিয়াপাড়া চা বাগানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধ ভাবে জলাশয় লেক থেকে মাছ ধরা কেন্দ্র করে ব্যবস্থাপকের উপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে বাগানের ৫০-৬০ জন দুষ্কৃতিকারী চক্র যুবক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগানের ১৮ নম্বর সেকশনে বাগানের ৫০-৬০ জন সংঘবদ্ধ দল যুবক একটি জলাশয় লেক থেকে অবৈধ ভাবে মাছ ধরা কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটনের সাথে । এসব দুষ্কৃতকারী চক্র বাগানের কর্মজীবী শ্রমিক নয় বলে অভিযোগ পাওয়া যায় । বাগানের কয়েকজন কর্মরত চা শ্রমিক জানান , দুই দিন ধরে কোম্পানি মালিকানাধীন বাগানে জলাশয় লেক মধ্যে মাছের পোনা ছাড়া হয়েছে কিন্তু বাগানের কিছু দুষ্কৃতিকারী চক্র বেকার যুবকরা বাগানের কর্তৃপক্ষে অনুমতি না নিয়ে তাদের পেশিশক্তি দেখিয়ে মাছ শিকার করতে যায়। বাগান ব্যবস্থাপক দুপুরে বাগানে ১৮ নম্বর সেকশনে শ্রমিকদের কাজ পরিদর্শন করতে গিয়ে দেখে ৫০- ৬০ জন সংঘবদ্ধ দল বাগানের যুবকরা উপস্থিত হয়ে নারী শ্রমিকদের কাজে বাঁধা দেয় । এসময় ব্যবস্থাপকের গাড়ি ঘিরে দুষ্কৃতকারী চক্ররা ব্যবস্থাপকের উপর অতর্কিত ভাবে এলোপাতাড়ি হামলা ও গাড়ি ভাংচুর চালায় দাড়ালো দা, লোহার রড ও লাঠি দিয়ে। এতে গাড়ির সামনে এবং পেছনের গ্লাস ভাংচুর , গাড়ির বডি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে অনেক গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে যায় । চা বাগানের শ্রমিক নেতা হেমন্ত পান বলেন , বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন দায়িত্ব নেওয়ার পর চা শ্রমিকদের স্বস্তি ফিরে এসেছে এবং বাগানের অনেক উন্নয়ন , বিভিন্ন অপরাধ অনিয়ম- দুর্নীতি প্রতিরোধ সহ চুরি রোধ করেছে । তবে তিনি অন্যায় কাজে সুযোগ দেননা। খুব ভাল চরিত্র ব্যবস্থাপক পেয়ে বাগানের সচেতন শ্রমিকরা সন্তুষ্ট রয়েছে । এদিকে বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন সাহেব এর উপর অতর্কিত ভাবে হামলা ও তিনির ব্যবহৃত বাগানের গাড়ি ভাংচুরের ঘটনায় শত শত কর্মরত নারী- পুরুষ শ্রমিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শ্রমিক নেতা হেমন্ত পান আরো বলেন, যারা বাগানে অশান্তি সৃষ্টি করে বাগান কর্তৃপক্ষ ও গাড়ি ভাংচুর করে নাককারজনক ঘটনা ঘটিয়েছে । বাগানে দুষ্কৃতিকারী সংঘবদ্ধ দল গুলোকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তি গত ব্যবস্থা নেওয়া উচিত । এদের ধারা বাগান ধ্বংশের দিকে যাবে । বাগানের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। মাধবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মুর্শেদ খান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । ব্যবস্থাপক উপর অতর্কিত ভাবে হামলা ও সরকারি গাড়ি ভাংচুর ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn