- - -

কলকাতায় জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

Print News

কলকাতায় জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

 

ফের কলকাতায় এক মহিলাকে গাড়িতে তুলে যৌন হেনস্থার অভিযোগ। রবিবার (২২ ফেব্রুয়ারী ) বেহালার ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেহালা চৌরাস্তার কাছে এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর গাড়ির গতি কমিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তদন্তে নেমে অভিযুক্তদের গাড়িটি ডায়মন্ড হারবার রোডের কাছে দেখতে পায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn