- - -

শিলিগুড়ির ফুলবাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার 

Print News

শিলিগুড়ির ফুলবাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

 

গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তরবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ি পার্কিংয়ে অভিযান চালিয়ে কয়লা বোঝাই ট্রাক থেকে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার করলেন এসটিএফ। জানা যায়, মণিপুর থেকে ৪০ টন কয়লা নিয়ে লরিটি মালদা যাওয়ার উদ্দেশ্যে ছিল। এই ট্রাকেই মাদক পাচারের ছক কষে পাচারকারীরা। খবর পেয়েই ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি নেওয়া হয়। চালকের কেবিন থেকে উদ্ধার হয় ১কিলো ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কোটি টাকা। ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালক জুলুম শেখ, দিলবার হুসেন এবং টনিক মিয়াকে। ধৃতদের সোমবার (২৩ ফেব্রুয়ারী ) শিলিগুড়ি আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn