- - -

কর্ণাটকে বিজেপি বিধায়ক ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার, ধৃত তাঁর ২ সহকারী ও

Print News

কর্ণাটকে বিজেপি বিধায়ক ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার, ধৃত তাঁর ২ সহকারী ও

 

৫ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। তিনি রাজ্যের শিরাহাট্টি কেন্দ্রের বিধায়ক রাজ্যের লোকায়ুক্ত পুলিশ গ্রেফতার করেছে লামানিকে। অভিযোগ, মোট ১১ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বিধায়ককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর গ্রেফতার করা হয়েছে। বিধায়কের ২ ব্যক্তিগত সহকারীকে ও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সূত্রের খবর, গাদাগ জেলার একটি সেচ প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন বিজয় পুজারী। তিনি গাদাগের প্রথম শ্রেনীর ঠিকাদার। দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিযোগ অভিযোগ তুলেছেন, তাঁর কাছে ১১ লক্ষ টাকা দাবি করা হয়েছে এই প্রকল্প পাশ করানোর জন্য। লোকায়ুক্ত পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে। তারপরই বিধায়ককে ধরার জন্য ফাঁদ পাতে শনিবার (২১ ফেব্রুয়ারী ) অভিযান চালানোর সময় লামানিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বিধায়ক লামানি ছাড়া ও তাঁর ২ সহকারী মঞ্জুনাথ বাল্মীকি এবং গুরুনায়েককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন মঞ্জুনাথ এবং গুরুনায়েক। লোকায়ুক্ত পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বেশকিছু প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa