
বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্পাদক আব্দুল হক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায়,ফি মেগা হেল্থ ক্যাম্প
বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্পাদক আব্দুল হক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায়, সহযোগিতায়
রোটারি ক্লাব অফ কলকাতা চৌরেঙ্গী সহযোগিতায় নেওটিয়া ভাগীরথী ওম্যান এন্ড চাইল্ড কেয়ার হাসপাতালে(নিউটাউন) রোটারি ক্লাব অফ কলকাতা চৌরেঙ্গী মনিশা শ্রীবস্তব সহ অন্যান্য সদস্যগনের উপস্থিতে অনুষ্ঠিত হলো মেগা হেলথ ক্যাম্প বহড়ুতে। বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি দীর্যদিন যাবত দুঃস্থ অসহায়, অনাথ মানুষের পাশে থেকে সর্বদা নিররশ ভাবে কাজ করে যাচ্ছে। তা ছাড়া এই সোসাইটি অসহায় ছাত্রছাত্রীদের কোর্স ফিতে কম্পিউটার এর ব্যবস্থাও রেখেছেন । আজ এই সোসাইটির পক্ষথেকে একটি মেগা হেল্থ ক্যাম্প অনুষ্টিত হল বহড়ুতে। এই মেগা ক্যাম্পে আজ ২০০জন রুগিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ প্রদান করা হয়। সোসাইটি সোসাইটির সম্পাদক আব্দুল হক গাজী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন আজ শুধু আমরা এই ফি মেগা ক্যাম্প করছি না, আমরা এই সোসাইটি পক্ষ থেকে সদা সর্বদা অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি। তুমি আরো জনান আমরা কিছুদিনের মধ্যে ক্যান্সার নামক ভয়ানক রোগ থেকে বাঁচার জন্য তিনটি টিকা ফিতে দেব। যার বাজার মূল্য প্রতিটি টিকা সাড়ে তিন হাজার টাকা। কিন্তু আমাদের সোসাইটির মধ্য দিয়ে আমরা ফ্রিতে দেব। আগামীতে বৃহত্তর মেডিকেল ক্যাম্প সমাজের জন্য উপহার দেওয়া হবে। সম্পাদক সোসাইটি সকল সদস্য সদস্যগণকে অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেওটিয়া ভাগীরথী ওম্যান এন্ড চাইল্ড কেয়ার হাসপাতালে( নিউ টাউন ) রোটারি ক্লাব অফ কলকাতা চৌরেঙ্গি-র মনিশা শ্রীবস্তব সহ অন্যান্য সদস্যগণ। বহড়ু হাসিমপুর হিউম্যান সোসাইটির সম্পাদক আব্দুল হক গাজী।
![]()









