
যোগেন্দ্রনগরে ১৮ কেজি গাঁজা উদ্ধার, ২ জন আটক
নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলার পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ জানিয়েছেন, কলেজটিলা এলাকা দিয়ে গাঁজা পাচারের খবরের ভিত্তিতে বিজয় অ্যাপার্টমেন্ট এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় যোগেন্দ্রনগর রেলস্টেশনের দিকে যাওয়ার পথে একটি সন্দেহজনক টমটমকে আটক করা হয়। টমটমে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ২টি মোবাইল ফোন ও ১টি টমটম বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ২ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
![]()









