- - -

ভারতে এসে শেষরক্ষা হলো না ! হিন্দু পুলিশকে খুনের “স্বীকারোক্তি” দেওয়া বাংলাদেশি ছাত্রনেতা দিল্লিতে আটক

Print News

ভারতে এসে শেষরক্ষা হলো না ! হিন্দু পুলিশকে খুনের “স্বীকারোক্তি” দেওয়া বাংলাদেশি ছাত্রনেতা দিল্লিতে আটক

 

হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারার কথা ক্যামেরার সামনে দম্ভের সঙ্গে স্বীকার করা বাংলাদেশি ছাত্রনেতা মেহেদী হাসানকে দিল্লিতে আটক করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী ) সকালে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন চেক চলাকালীন তাঁকে আটকে দেওয়া হয়। পরে দিল্লি পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে বলে সূত্রের খবর। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও বিষয়টি নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফিনল্যান্ডে যাওয়ার ভিসার আবেদন করতে গত ১৭ ফেব্রুয়ারী দিল্লির ভিএফএস গ্লোবাল সেন্টারে এসেছিলেন। সে সম্পর্কে তাঁকে দেখে অনেকেই চিনে ফেলেন এবং ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই তাঁকে ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি। মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। অতি সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক সদস্যকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে আঙ্গুল উছিঁয়ে শাসাতে দেখা যায় তাঁকে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ” বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম। ” ২০২৪ সালের আগস্ট মাসে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকান্ডের দায় কার্যত থাকার ভেতরে বসেই স্বীকার করে নেন তিনি। থানায় পুলিশকে হুমকির এই ভিডিও ছভিয়ে পড়তেই তা্ঁকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, গ্রেফতারের মাত্র একদিন পরেই জামিন পেয়ে যান এই ” বিপ্লবী” নেতা। জামিনে মুক্ত হয়েই তিনি ফিনল্যান্ড যাওয়ার ছক কষে ভিসা ইন্টারভিউ দিতে ভারতে চলে আসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa