
জলপাইগুড়িতে পাচারকৃত মহিষ উদ্ধার, গ্রেফতার ৫
উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পাচারের আগে মহিষ সহ ৫ জনকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ। জানা যায়, এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি দশ চাকার ট্রাকে করে মহিষ পাচার হবে আসামে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী ) রাতে ফুলবাড়িতে নাকা চেকিং শুরু করে পুলিশ। আটক করা হয় ট্রাকটিকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৮ টি মহিষ ও ১৮টি মহিষ শাবক। গ্রেফতার করা হয় ৫ জনকে। ধৃতদের নাম যথাক্রমে এমডি ফজরুল হক, এমডি আলী, শাহ আলম, জাভেদ আলী ও আহার আলী। সবাই বিহারের বাসিন্দা। ধৃতদের বুধবার (১৮ ফেব্রুয়ারী ) জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
![]()









