- - -

কলকাতায় বাইক দুর্ঘটনায় ২ জন নিহত 

Print News

কলকাতায় বাইক দুর্ঘটনায় ২ জন নিহত

 

ভয়াবহ দুর্ঘটনা শহর কলকাতায়। বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবক ও যুবতীর। রবিবার (১৫ ফেব্রুয়ারী ) রাতে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালের টিপিজি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম অঞ্জন সাধুখা (৩০) ও প্রিয়া দাস (৩৫)। ২ জনেই ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক যুবক, যুবতীকে চাপা দিয়ে পালিয়ে যায়। রবিবার (১৫ ফেব্রুয়ারী ) রাত ১১ টা ১০ মিনিটে ডায়মন্ড হারবার রোডে ইএসআই হাসপাতালের মেইন গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হন যুবক, যুবতী। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। যুবক- যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। কি করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa