- - -

রাজস্থানে কারখানায় অগ্নিকান্ডে নিহত অন্তত ৭

Print News

রাজস্থানে কারখানায় অগ্নিকান্ডে নিহত অন্তত ৭

 

ভারতের রাজস্থানে আলওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে ঝলসে প্রাণ হারালেন অন্তত ৭ জন শ্রমিক। আহত আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশংকা। সোমবার (১৬ ফেব্রুয়ারী ) সকালে  কুরুক্ষেত্র শিল্পতালুকের একটি রাসায়নিক কারখানায় আগুন নেভাতে ছুটে যায় দমকলের ৬টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এলেও বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। কারখানার সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু কীভাবে এতবড় আগুন লাগল। তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গেছে, কুরুক্ষেত্র শিল্পতালুকের এই রাসায়নিক কারখানাটি কয়েকমাস ধরে বন্ধ ছিল। সেখানে বিপুল পরিমান কার্ড বোর্ড স্তূপ করে রাখা হয়ে ছিল। সেই সঙ্গে বেশকয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। সম্ভবত সেই সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। যদিও তা নিশ্চিত করে এখনই বলেনি দমকল বিভাগ। আরও জানা যায়, গোটা কারখানা বন্ধ থাকার ফলে আগুন নেভাতে বেশ সময় লেগেছে। দরজা, জানালা ভেঙে সেই কাজ করতে হয়েছে। দমকলের কাছে তা যথেষ্ট কষ্ট সাধ্য ছিল বলে দাবি আধিকারিক রাজু খান। আশপাশের কারখানাগুলিতে সে সময় কাজ করছিলেন অনেকে। আগুনে তাঁদের ও কারও কারও প্রাণ গিয়েছে বলে দাবি। তবে সব মৃতদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রাজস্থান সরকার। তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa