
শিলিগুড়িতে ২০ লক্ষ টাকার বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
শনিবার (১৪ ফেব্রুয়ারী ) সিকিম থেকে বিদেশী মদ উত্তরবঙ্গের শিলিগুড়িতে পাচারের চেষ্টা। তার আগেই ২০ লক্ষ টাকার বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করলো আবগারি বিভাগ। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তর চম্পাসারি মোড়ের কাছে অভিযান চালায় এবং সন্দেহভাজন একটি মালবাহী ট্রাককে আটক করে। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৮০০ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয় বিষ্ণু বিশ্বকর্মা এবং সঞ্জয় ঠাকুরকে। ২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, সামনেই হোলি উৎসব। তাই সিকিম থেকে প্রচুর পরিমানে বিদেশী মদ নিয়ে আসা হয়েছিল।
![]()









