- - -

মিরসরাইয়ের কৃতিপুরুষ, খ্যাতিমান আইনজীবী, পিপি, এডভোকেট মো: আমিনুল ইসলামের ১০৪তম জন্মবার্ষিকী আজ

Print News

,মিরসরাইয়ের কৃতিপুরুষ, খ্যাতিমান আইনজীবী, পিপি, এডভোকেট মো: আমিনুল ইসলামের ১০৪তম জন্মবার্ষিকী আজ

বিনম্র চিত্তে স্মরণ করছি মিরসরাইয়ের নারী শিক্ষা বিস্তারের অগ্রসৈনিক,সমাজ সংস্কারক এ মহান ব্যাক্তিত্বকে।

এডভোকেট আবুল কাশেম মোঃ আমিনুল ইসলাম জন্মগ্রহন করেন মিরসরাই থানার পশ্চিম খৈয়াছড়ার পোলমোগরা গ্রামে ১৯১৯ সালের ১২ সেপ্টেম্বর। তিনি শিক্ষা জীবন শেষ করে চট্টগ্রাম হাইকোর্টে আইন পেশায় যোগদান করেন।

১৯৬৪ সালে অবহেলিত নারীদের শিক্ষা বিস্তারের জন্য নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন খৈয়াছড়া গ্রামে মিরসরাই থানার প্রথম বালিকা বিদ্যালয়” “আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়”। যা অর্ধশতকাল পেরিয়ে আজও সুনামের সাথে নারী শিক্ষা বিস্তারে এগিয়ে চলেছে।
বিনম্র স্মরণ করছি এ মহান সমাজ সংস্কারক, শিক্ষা বিস্তারের অগ্রপথিককে।
তিনি ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa