
ধুবড়িতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
আসামের ধুরড়ি জেলার হালাকুরা বাজারে একটি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) সকাল ৬টা ৩০ মিনিটে জাতীয় মহাসড়ক ১৭ এর হালাকুরা জামে মসজিদের সামনে গাড়িটি একটি বিপরীত মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করতে সহায়তা করেন ও হাসপাতালে নিয়ে যান। পুলিশ নিহতকে শনাক্ত করেছেন তাঁর নাম লিজা টিয়ার (২৪) ধুবড়ি শহরের বাসিন্দা। ঘটনার পরে হালাকুরা পুলিশ পোস্টের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পলাতক ট্রাক চালককে খুঁজে বের করার চেষ্টা করছে। ২টি গাড়ি জব্দ করা হয়েছে।
![]()









