- - -

মধ্যপ্রদেশের মন্দিরে পুজোর অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ১

Print News

মধ্যপ্রদেশের মন্দিরে পুজোর অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ১

 

ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের এক মন্দিরে পুজো অনুষ্ঠানকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায়। আর এই ঘটনায় পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড়ের মাঝে পড়ে যান বছর ৭০ এর এক বৃদ্ধা। তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) গ্বালিয়রের ডাবরা শহরের নবগড় মন্দিরে “কলস যাত্রা ” এর আয়োজন করা হয়েছিল। প্রতিবছর এই অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হয়। এবারের ও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে ভক্তদের ভিড় বাড়ছিল। ভক্তদের মধ্যে বেশি ভাগই মহিলা। ডাবরা স্টেডিয়ামের কাছে বিপুল সংখ্যক জমায়েত হয়। হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েকজন ভিড়ের মধ্যে পড়ে যান। তাঁদের উপর দিয়েই ভিড় এগিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa