- - -

পশ্চিমবঙ্গের হাওড়া ট্রেড সেন্টারের ১১তলার উপর থেকে ১২ফুটের লোহার রড পড়ল ২ ব্যক্তির মাথায় ! মৃত্যু 

Print News

পশ্চিমবঙ্গের হাওড়া ট্রেড সেন্টারের ১১তলার উপর থেকে ১২ফুটের লোহার রড পড়ল ২ ব্যক্তির মাথায় ! মৃত্যু

ব্যবসার জিনিস বাড়ির ভিতরে রেখে বহুতলের বাইরে দাঁড়িয়ে ছিলেন ২ জন। সেখানে দাঁড়িয়েই চলছিল ব্যবসার লেনদেনের কথাবার্তা। সেই সময় বহুতলের উপর থেকে নিচে পড়ল লোহার পাইপ। আর তাতেই সবশেষ। মুহূর্তে প্রাণ গেল ২ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ার পুরসভার অধীনে মঙ্গলাহাট এলাকায় ট্রেড সেন্টারে। মৃত ২ জনের নাম শেখ ইরফান ও খোকন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) দুপুর সাড়ে ১২টায় ওই ঘটনা ঘটেছে। পুরসভার পাশেই হাওড়া ট্রেড সেন্টার। ওই এলাকাতেই সকালে হাট বসে প্রতি সপ্তাহে। এদিন সকাল থেকে চলছিল হাটের কেনাবেচা। ওই হাটেই ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে রুজিরুটি চালাতেন শেখ ইরফান ও খোকন। ওই ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিল ওই ২ জন। ১৩ তলা ওই বাড়ির ছাদে কোনও নির্মাণের কাজ হচ্ছিল। এদিকে ওই ট্রেড সেন্টার থেকে বেরিয়ে ২ জন ওই বাড়ির সামনেই কথা বলছিলেন বলে খবর। আরও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন আশেপাশে। সেই সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। উপরে কাজ চলার সময় ছাদ থেকে মোটা, ভারী লোহার রড নিচে পড়ে। স্থানীয়রা জানান, পাইপটি একদম শেখ ইরফান এবং খোকনের উপর গিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় ২ জনই লুটিয়ে পড়েন রাস্তায়। দ্রুত ওই ২ জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন ২ জনেই মারা গিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও অকুস্থলে যায় হাওড়া থানার পুলিশ ২ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa