- - -

বাসের ধাক্কায় পথচারী নিহত

Print News

মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা ইউটার্ন এলাকায় বাসের ধাক্কায় পথচারী আনিসুল হক (৪৫) নিহত হয়েছেন। আজ ১১ সেপ্টম্বর সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগর এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মাহাসড়কের চিনকি আস্তানা এলাকায় ইউটার্ন করার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় পথচারী আনিসুল হক মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa