
কুকি-নাগা সংঘর্ষে ফের অশান্ত মণিপুর ! নিরাপত্তাবাহিনী মোতায়েন
রাষ্ট্রপতি শাসন উঠেছে। সরকার গঠিত হয়েছে। তবে অশান্তি পিছু ছাড়ছে না মণিপুরের। দুই জনজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে রবিবার (৮ ফেব্রুয়ারী ) থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের উখরুল জেলা। বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারী ) সকালেও পরিস্থিতি থমথমে ওই এলাকায়। রবিবার (৮ ফেব্রুয়ারী ) সন্ধ্যা থেকে নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা যায়, নাগা এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কুকি জনগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। ওই উত্তেজনা ক্রমে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে রবিবারই উখরুল জেলার লিটন গ্রামে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল উত্তেজনার মাঝে বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সন্ধ্যায় রাস্তাঘাটে পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। উখরুলের জেলাশাসক নির্দেশিকা জারি করে জানায়, অশান্তি কবলিত অঞ্চলে কেউ নিজ নিজ এলাকার বাইরে বেরোতে পারবেন না। এরই মধ্যে রবিবার (৮ ফেব্রুয়ারী ) মধ্যরাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাগা জনগোষ্ঠীর বেশকয়েকটি পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে। অপরদিকে, কুকি জনগোষ্ঠীর ও কয়েকটি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সোমবার (৯ ফেব্রুয়ারী ) সকালেও এলাকায় থমথমে ভাব বিরাজ করে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। কত কি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখন ও স্পষ্ট নয়। আপাতত ক্ষয়ক্ষতি হিসাব করা হচ্ছে বলে জানান তিনি।
![]()









