- - -

বৃহত্তর মিরপুর বন্ধুসভা নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

Print News

বৃহত্তর মিরপুর বন্ধুসভা নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

 

রাজধানী ঢাকা মহানগরীর মিরপুর বন্ধুসভা নতুন ২০২৬ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল চারটায় ঢাকা’র শেরেবাংলা নগর জাতীয় সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানে এটি অনুষ্ঠিত হয়। মানবিক ও সমাজকল্যাণমূলক ভালো কাজের প্রত্যয় নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন নতুন কমিটির সদস্যরা। শপথ পড়ান সংগঠনের সিনিয়র উপদেষ্টা অপূর্ব বড়ুয়া।

সিনিয়র উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেতন, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণদের সংগঠিত উদ্যোগ অপরিহার্য। মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা কার্যক্রম এবং ইতিবাচক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করছি।

সহ-সভাপতি মাসুরা আক্তার নদীর সঞ্চালনায় শুরুতেই পরিচয় পর্বে উপস্থিত বন্ধুরা সকলেই নিজেদের পরিচয় দেন। এরপর মিরপুর বন্ধুসভা ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সিনিয়র উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। কমিটির সদস্যরা বন্ধুসভার আদর্শ ও নীতিমালা অনুসরণ করে মানবতা ও সমাজসেবায় আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি যুবাইর বীন আহমদ। সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ইমরান মাসুদ ও মীর সিটি ল্যান্ডমার্কস লিমিটেডের কর্মকর্তা খালিদ হাসান টিটো। অতিথিরা মিরপুর বন্ধুসভার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানান। তারা বলেন মিরপুর বন্ধুসভা একদল উদ্যমী তরুণের মঞ্চ। সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মিরপুর বন্ধুসভার সদস্যরা।

নতুন কমিটির সদস্যদের মধ্যে থেকে অভিব্যক্তি প্রকাশ করেন সহ-সভাপতি আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইস বিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার শাহাদাত, প্রশিক্ষণ সম্পাদক অয়ন ঘোষ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অভি মল্লিক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শেখ ইয়াসির মো. রাফিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আল হোসাইন আবিদ, কার্যনির্বাহী সদস্য প্রান্ত রায় ও তানিয়া হক।

শেষে ছিলো বিনোদন পর্ব। এই পর্বে বন্ধুরা সবাই মিলে বিভিন্ন গেমস খেলেন এবং গানের আড্ডায় মেতে উঠেন। গিটারের সুরে গান পরিবেশন করেন বইমেলা সম্পাদক সাহিল মন্তাজ। গেমসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া ও অতিথিরা। বন্ধুদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানটি শেষ হয়। এই আয়োজনের মাধ্যমে বন্ধুসভার পুরোনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের মধ্যে এক মিলনমেলা ও অনন্য বন্ধন সৃষ্টি হয়েছে।

IMG 20260209 WA0000 300x225

উপদেষ্টা পর্ষদে আছেন :

প্রধান উপদেষ্টা : ড. সাহেদ মন্তাজ
উপ-পরিচালক, বাংলা একাডেমি

সিনিয়র উপদেষ্টা : সুমন কান্তি দেব
ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
বিডি আবাসন লিমিটেড, ঢাকা

সিনিয়র উপদেষ্টা : মো. শফিক উদ্দিন
প্রধান শিক্ষক, আলফা-বাংলা হাইস্কুল

সিনিয়র উপদেষ্টা : মো. রুবেল হোসেন
সিনিয়র প্রভাষক, নর্থ সিটি কলেজ

সিনিয়র উপদেষ্টা : অপূর্ব বড়ুয়া
সাহিত্যিক, সংগঠক, সমাজকর্মী ও
সাবেক সভাপতি, মিরপুর বন্ধুসভা

উপদেষ্টা : মুহাইমিনুর রহমান
সংগঠক ও সিভিল ইঞ্জিনিয়ার
সাবেক সভাপতি, মিরপুর বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন যাঁরা :

সভাপতি : সাজু আহম্মেদ
সহ-সভাপতি : যুবাইর বীন আহমদ
সহ-সভাপতি : মাসুরা আক্তার নদী
সহ-সভাপতি : মো. আল-আমিন
সাধারণ সম্পাদক : স্বদেশ বিশ্বাস
যুগ্ম-সাধারণ সম্পাদক : ইশরাত জাহান
যুগ্ম-সাধারণ সম্পাদক : কাইস বিন আহমদ
সাংগঠনিক সম্পাদক : নাসরিন আক্তার মনি
উপ-সাংগঠনিক সম্পাদক : রায়হান ইসলাম
কোষাধ্যক্ষ ও অর্থ সম্পাদক : নাজমুল আলম
জনসংযোগ, মিডিয়া ও প্রচার সম্পাদক : শাহরিয়ার শাহাদাত
বিশ্বসাহিত্য, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক : অভি মল্লিক সৈকত
টেলিযোগাযোগ ও দপ্তর সম্পাদক : মুশফিকুর রহমান
সহকারী দপ্তর সম্পাদক : মো. মনির হোসাইন
কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক : অয়ন ঘোষ
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক : শেখ ইয়াসির মো. রাফিদ
জেন্ডার সমতা সম্পাদক : জান্নাতুল মাশরুক মুক্তা
শিল্পকলা ও সাংস্কৃতিক সম্পাদক : মুনতাসির রহমান সিয়াম
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক : মো. সাইফ আল হাসান
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক : সুমন মল্লিক
আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : আল হোসাইন আবিদ
ডিএম, দৃশ্যমাধ্যম ও সৃজনশীল প্রযুক্তি সম্পাদক : উত্তম বালো
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক : সালেহ্ নূর সাহাফ
ম্যাগাজিন ও প্রকাশনা সম্পাদক : জিনাত বিন তাজিয়া
লেখালেখি ও বইমেলা সম্পাদক : সাহিল মন্তাজ
সিনিয়র কার্যনির্বাহী সদস্য : রোমান শেখ নোমান
সিনিয়র কার্যনির্বাহী সদস্য : সুমা রানী
সিনিয়র কার্যনির্বাহী সদস্য : সুবর্ণা সূত্র ধর
কার্যনির্বাহী সদস্য : প্রান্ত রায়
কার্যনির্বাহী সদস্য : তানজিল রহমান
কার্যনির্বাহী সদস্য : বিশ্বজিৎ বিশ্বাস
কার্যনির্বাহী সদস্য : মেহরাব ইবনে সালাম
কার্যনির্বাহী সদস্য : শাহারিয়া নাফিস
কার্যনির্বাহী সদস্য : আয়মান সাফি আবির
কার্যনির্বাহী সদস্য : মো. শরিফুল আলম
কার্যনির্বাহী সদস্য : মোহাম্মদ সিয়াম আহমেদ

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa