- - -

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হুংকার আরএসএস প্রধান মোহন ভাগবত 

Print News

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হুংকার আরএসএস প্রধান মোহন ভাগবত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা ধারাবাহিক নির্যাতনের আবহে কড়া বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার (৮ ফেব্রুয়ারী ) মুম্বইয়ের নেহেরু সেন্টারে সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সভায় এক বক্তৃতায় তিনি স্পষ্ট জানান, বাংলাদেশে বসবাসকারী ১ কোটি ২৫ লক্ষ হিন্দু যদি নিজেদের অধিকার রক্ষায় রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তবে বিশ্বের কোণায় কোণায় থাকা হিন্দু সমাজ তাঁদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা করবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে চরম অরাজকতা ও সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে প্রাণহানির মতো ঘটনায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই ভাগবতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, ” বাংলাদেশে প্রায় ১•২৫ কোটি হিন্দু রয়েছেন। তাঁরা যদি সেখানে থেকে লড়াই করার সংকল্প করেন, তবে সারা বিশ্বের হিন্দুরা তাঁদের পাশে দাঁড়াবে। ” পাশাপাশি, আরএসএস এর অভ্যন্তরীণ কাঠামো ও আদর্শ নিয়েও আলোচনা করেন তিনি। সংঘ প্রধান জানান, আরএসএস কোনও কর্পোরেট ফান্ড বা বাইরের অর্থের ওপর নির্ভরশীল নয়, কর্মীরাই এই সংগঠন চালান। জাতপাত নিয়ে প্রশ্নের উত্তরে তিনি সাফ জানান, সংঘে কোনও জাতিগত বৈষম্য নেই। যেকোনও জাতের ব্যক্তিই সংঘের প্রধান হতে পারেন। পরিশেষে তিনি মনে করিয়ে দেন, ১৯২৫ সালে কেশব বলিরাম হেডগেওয়ার যখন এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর মূল লক্ষ্যই ছিল সমাজকে ঐক্যবদ্ধ করা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa