- - -

যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ আটক দুই

Print News

যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ আটক দুই

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর। আটকের সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট–রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আক্কাস টেলিকম দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ সাব্বির হোসেন (২৮) ও মোঃ আমিনুর রহমান (২৬)। আটক দুই জনই যশোর জেলার কোতয়ালী থানাধীন নওয়াপাড়ার ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

অভিযানকালে আসামীদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ছাড়াও একটি( Apache RTR 160 4V )মোটরসাইকেল ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa