
কারা অভ্যন্তরে, পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রমেশ চন্দ্র সেনের হত্যার প্রতিবাদ
অসাংবিধানিক, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক কারা অভ্যন্তরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ফ্রান্স আওয়ামী লীগ।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ এই বিবৃতির মাধ্যমে জানাচ্ছেন যে- অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়ে বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে চলেছে। পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। কারাগারের অভ্যন্তরে সুকৌশলে নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন একই পরিকল্পিত হত্যার শিকার।
পাশাপাশি এই বিবৃতির মাধ্যমে ফ্রান্স আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, কারাগারের অভ্যন্তরে নির্মম ভাবে, পরিকল্পিত হত্যায় নিহত, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের আত্মার শান্তি কামনা করা যাচ্ছে।
![]()









