- - -

রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, কমপক্ষে ২ জন নিহত 

Print News

রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, কমপক্ষে ২ জন নিহত

 

ভারতের রাজস্থানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। ওই বহুতলে ছিল একটি রেস্তোরা ও। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘনাস্থলে পৌঁছায়। চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যে ২ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি শনিবার (৭ ফেব্রুয়ারী ) রাতে রাজস্থানের কোটার তালওয়ান্দি এলাকায় ঘটেছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ধ্বংসস্তূপের নীচে আরও বেশকিছু জন আটকে থাকতে পারেন বলে আশংকা করা হচ্ছে। কিভাবে ওই ৩ তলা ভবনটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। জেলাশাসক পীযুষ সামারিয়া জানান, উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। আপাতত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও কতজন ভিতরে আটকে আছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa