- - -

চন্দনাইশে ধানের শীষ প্রার্থী জসিমের পক্ষে জোয়ারা ৩ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Print News

চন্দনাইশে ধানের শীষ প্রার্থী জসিমের পক্ষে জোয়ারা ৩ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের  আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  এ সময় উপজেলা এবং  ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম-১৪ আসন বিএনপির শক্ত ঘাটি। স্বাধীনতার পর থেকে এ আসনে বারবার বিএনপি নিরংকুশ জয় পেয়ে আসছে। বিগত ১৭বছর ভোট বিহীন নির্বাচনে এ আসনটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ দখল করে এসেছে তাই এ আসনটিকে পুনরুদ্ধার করতে নেতাকর্মীদের সঠিকভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
আব্দুল মান্নানের সভাপতিত্বে কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোজাম্মেল হক বেলাল, প্রধান বক্তা ছিলেন জান্নাতুল নাইম চৌধুরী রিকু, বিশেষ অতিথি ডা. মোজাহের হোসেন, মো: আইস উদ্দিন, আক্তার কামাল খোরশেদ,ইসতিয়াক হোসেন,ইউনুস ভূইয়া, জমির উদ্দিন, মো: সেলিম, মো: সোহেলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa