- - -

আসামে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর অভিযোগ, থানায় মামলা 

Print News

আসামে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

 

শিক্ষকের প্রহারের জেরে ৮ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আসামের ডুমডুমায়। মৃত ছাত্রের নাম উৎপল টায়ের। তিনি ফিলবাড়ির শংকর দেব শিশু নিকেতনের ছাত্র ছিলেন। অভিযোগে প্রকাশ, শিক্ষক সঞ্জীব শর্মা ছাত্র উৎপলকে মারধর করেন। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। নিকেতন কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে। অসুস্থ ছাত্রের অবস্থা আশংকাজনক হলে পরবর্তীতে তাকে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) তার মৃত্যু ঘটে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সঞ্জীব শর্মার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa