
ছত্তীশগড়ে ৫১ জন মাওবাদী আত্মসমর্পণ
ছত্তীশগড়ের বস্তারে একই দিনে আত্মসমর্পণ করলেন ৫১ জন মাওবাদী। মিলিতভাবে তাঁদের মাথার দাম ছিল ১ কোটি ৬১ লক্ষ টাকা। শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) ছত্তীশগড় সীমানা লাগোয়া মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন ৭ জওয়ান। ঘটনাচক্রে ওই অভিযানের পরই বস্তারে একসঙ্গে আত্মসমর্পণ করলেন ৫১ জন। ছত্তীশগড়ের বস্তার ডিভিশনের ২ জেলা বিজাপুর এবং সুকমায় আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণকারীদের মধ্যে ৩৪ জন মহিলা ও রয়েছেন। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পত্তিলিঙ্গম জানান, শনিবার (৭ ফেব্রুয়ারী ) বিজাপুরে আত্মসমর্পণ করেছেন ৩০ জন মাওবাদী। তাঁদের মধ্যে রয়েছেন ২০ জন মহিলা। একই সঙ্গে পাশ্বর্বতী সুকমা জেলাতে ও ১৪ জন মহিলা সহ মোট ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য ছত্তীশগড় সরকারের ” পুনা মার্গম ” পুনর্বাসন প্রকল্প রয়েছে। ওই প্রকল্পের আওতাতেই তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
![]()









