
শিলিগুড়িতে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন
উত্তরবঙ্গের শিলিগুড়িতে বাবার হাতে খুন হল মাদকাসক্ত ছেলে। শিলিগুড়ির নরেশ মোড় এলাকায় ঘটনাটি সংগঠিত হয়েছে। মৃত যুবকের নিমাই পাল। ঘটনায় অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। জানা যায়, অনেকদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিলেন নিমাই পাল নামে ওই যুবক। মাদকের নেশায় বাড়িতে ঝামেলা, বাবা, মাকে মারধর করতো বলে অভিযোগ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) রাতে বাবা ও মাকে মারধর করে।এরপরেই হাতাহাতির সময় পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় মৃতের বাবা নীলকান্ত পালকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
![]()









