- - -

ধোপাজান নদীতে বালুভর্তি চারটি নৌকাসহ তিনজন আটক

Print News

ধোপাজান নদীতে বালুভর্তি
চারটি নৌকাসহ তিনজন আটক

 

সরকারি নির্দেশনা অমান্য করে সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালুভর্তি চারটি নৌকা জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে ওসি রতন শেখ পিপিএম এর নির্দেশনায় এ এস আই আরিফ সঙ্গীয় ফোর্সসহ স্পিডবোর্ডযোগে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. জয়নাল আবেদীন (৪৬), মৃত আজিজুল ইসলামের ছেলে মো. অনিক হাসান (২২) ও আবুল বাশার এর ছেলে মো. রেজাউল করিম(২৩)।‎

এব্যাপারে আসামীদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮, তারিখ- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ধারা- ১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; তৎসহ 379 The Penal Code, 1860।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa