- - -

খাস কলকাতায় চলন্ত বাসে কিশোরীর যৌন হেনস্তা ! গ্রেফতার প্রৌঢ়

Print News

খাস কলকাতায় চলন্ত বাসে কিশোরীর যৌন হেনস্তা ! গ্রেফতার প্রৌঢ

 

খাস কলকাতায় চলন্ত বাসে কিশোরীর যৌন হেনস্তা। এবার কাঠগড়ায় এক প্রৌঢ়। ওই কিশোরীর অভিভাবক ও অন্য যাত্রীরা অভিযুক্ত প্রৌঢ়কে বাস থেকে নামিয়ে আনেন। অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে বেহালা মহিলা থানার পুলিশ আধিকারিকের হাতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুরে ঘটেছে ঘটনাটি। ১৬ বছর বয়সের ওই কিশোরী তার মায়ের সঙ্গে আলিপুরের গোপালনগর থেকে একটি বেসরকারি বাসে ওই প্রৌঢ় চলন্ত বাসেই সে কিশোরীকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। প্রথমে কিশোরী সরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ভিড় বাসে তা সম্ভব হয়নি। সেই সুযোগে লাগাতার আপত্তিকর ভাবে কিশোরীকে স্পর্শ করে গুনধর। কিশোরীর আচরণ দেখে তার মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। তারপরই গোটা বিষয়টা টের পান তিনি। স্বাভাবিকভাবেই তিনি প্রতিবাদ করেন। প্রথমে প্রৌঢ় বচসা শুরু করে। তারপর সে পালানোর জন্য বাস থেকে নামার চেষ্টা করে। কিন্তু সাহস করে ওই কিশোরীর মা তাকে আটকান। কয়েকজন সহযাত্রী ও তাঁকেে সাহায্য করেন। বেহালা থানার কাছে বাস পৌঁছলে অভিযুক্তকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa