
কক্সবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপ
অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০ টায় জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় গ্রন্থাগার দিবসের শুভ উদ্বোধন করে গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো: আবুবকর সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাসনীম জাহান, কক্সবাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কালাচারাল একাডেমির পরিচালক জনাব মং ছেলা মহোদয়, বর্তমান জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মো: নাছির উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জনাব মো: আহসানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুল হাসান নাঈম।
উদ্বোধন শেষে গণগ্রন্থাগার পাঠকক্ষে দিবসকে কেন্দ্র করে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাসনীম জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো: আব্দুল মান্নান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো: আবুবকর সিদ্দিক, কক্সবাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কালাচারাল একাডেমির পরিচালক জনাব মং ছেলা, বর্তমান জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মো: নাছির উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জনাব মো: আহসানুল হক। প্রত্যেকেই আলোচনায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র দপ্তরের লাইব্রেরিয়ান জনাব মো: মাসুদ রানা।
আলোচনা সভা শেষে বইপাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় মোট ২১ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় কক্সবাজার সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম সাগর প্রথম স্থান অর্জন করে। এই সুন্দর আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান প্রথম স্থান পুরস্কার বিজয়ী সাইফুল ইসলাম সাগর।
![]()









