- - -

বক্সনগরে বিপুল পরিমাণ গাঁজা চাষ ধ্বংস করল আসাম রাইফেলস, যার বাজার মূল্য প্রায় ২৫•৭২ কোটি টাকা 

Print News

বক্সনগরে বিপুল পরিমাণ গাঁজা চাষ ধ্বংস করল আসাম রাইফেলস, যার বাজার মূল্য প্রায় ২৫•৭২ কোটি টাকা

 

মাদক বিরোধী অভিযানে আরও এক সাফল্য পেল আসাম রাইফেলস। বুধবার (৪ ফেব্রুয়ারী ) ত্রিপুরার আগরতলা থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণে বক্সনগর এলাকার বিস্তীর্ণ অংশে বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলার বন দপ্তরের সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ একর জমিতে ছডিয়ে থাকা আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার গাঁজা চারা ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এই বেআইনি গাঁজা চাষের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি ৭২ লক্ষ টাকা। আসাম রাইফেলস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য ও দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে এবং সমাজে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলতে তারা ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa