- - -

শিলিগুড়ি – ফাঁসিদেওয়া রাজ্যসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন নিহত 

Print News

শিলিগুড়ি – ফাঁসিদেওয়া রাজ্যসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন নিহত

 

উত্তরবঙ্গে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি – ফাঁসিদেওয়া রাজ্য সড়কের রাঙাপানি তেঁতুলতলা এলাকায়। জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারী ) একটি বাইকে এক যুবতী সহ ২ জন ফাঁসিদেওয়া থেকে মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকার মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সহ যুবতীর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাঙাপানি ফাঁড়ি ও ফাঁসিদেওয়া থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটিকে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa