- - -

জম্মুর উধমপুর জঙ্গলে গুলির লড়াই, সেনা- পুলিশের অভিযানে ২ জইশ জঙ্গি নিহত 

Print News

জম্মুর উধমপুর জঙ্গলে গুলির লড়াই, সেনা- পুলিশের অভিযানে ২ জইশ জঙ্গি নিহত

 

ভারত শাসিত জম্মু – কাশ্মীরের উধমপুরে ব্যাপক গুলির লড়াই। সেনার ৪ পয়ারা ইউনিট, আধা সামরিক বাহিনী এবং পুলিশের অভিযানে ২ জইশ জঙ্গি নিহত। জম্মুর উধমপুর জেলার মাজালতা এলাকায় একটি জঙ্গলে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী। তাতেই এল সাফল্য। আরও এক জঙ্গির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী ) রাতে সেনার কাছে খবর আসে, ৩ থেকে ৪ জন সন্দেহভাজন জঙ্গি উধমপুরের পার্বত্য এলাকায় রামনগরের জাফর জঙ্গলে লুকিয়ে রয়েছে। এরপরেই জঙ্গল ঘিরে অভিযানে নামে সেনার ৪ পয়ারা ইউনিট, আধা সামরিক বাহিনী এবং পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) ও অব্যাহত ছিল অভিযান। নিরাপত্তা বাহিনী কাছাকাছি আসতেই গুলি চালায় জঙ্গিরা। শেষ পর্যন্ত বুধবার (৪ ফেব্রুয়ারী ) ভোরে প্রচন্ড গুলির লড়াইয়ে ২ জইশ জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা সূত্রে খবর, পিওকে থেকে পাহাড় জঙ্গলের পথে ভারতে ঢুকে ছিল জঙ্গিরা। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্দেশ্যে সফল হল না সন্ত্রাসবাদীদের।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa