- - -

রাষ্ট্রপতি শাসনের অবসান। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন যুম্নাম খেমচাঁদ সিং

Print News

রাষ্ট্রপতি শাসনের অবসান। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন যুম্নাম খেমচাঁদ সিং

 

ভারতের মণিপুর রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী যুম্নাম খেমচাঁদ সিং এর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে নেতা নির্বাচিত করা হয়েছে। গত বছরের ৯ ফেব্রুয়ারী এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। প্রায় ১ বছর পর ফের গণতান্ত্রিক সরকার ফেরার পথে মণিপুরে। মণিপুরের ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির বর্তমান শক্তি ৩৭। ২০২২ সালের নির্বাচনে বিজেপি ৩২টি আসন জিতলেও পরে জেডিইউ এর ৫ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাতত্ত্বের দিক থেকে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এবার খেমচাঁদ সিং এর নাম এনডিএর শরিক দলগুলির অনুমোদনের জন্য পেশ করা হবে। বর্তমান রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হওয়ার ১০দিন আগেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল্লি বড় রাজনৈতিক চমক দিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa