- - -

শিলিগুড়িতে নদী থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার 

Print News

শিলিগুড়িতে নদী থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

 

উত্তরবঙ্গের শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড এলাকার পঞ্চনই নদী থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) সকালে স্থানীয় বাসিন্দারা নদীতে সদ্যোজাত শিশুর দেহ দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এনিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa