
উত্তরাখন্ডের দেরাদুনে খাদে পড়ল এইচ আর টিসি বাস, নিহত ৪
ভারতের উত্তরাখন্ডের দেরাদুন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) কালসি এলাকার ক্বানু- মীনাস মোটর রোডে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে বিকাশনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তাঁর নির্দেশ আশেপাশের সমস্ত চিকিৎসা কেন্দ্রকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









