
বড়খলার জারইলতলায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
ম্যাজিক ট্রাকের ধাক্কায় ১২ বছরের এক শিশুর মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) সকাল ৯টা ৩০ মিনিটে আসামের কাছাড় জেলার বড়খলার জারইলতলা ১ম খন্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়। গ্রামীণ রাস্তায় বালু নিয়ে একটি বাড়িতে এসেছিল ম্যাজিক ট্রাক। ওই ম্যাজিক ট্রাকের পেছনের চাকায় পড়ে মৃত্যু হয় শুভজিৎ নামে শিশুটি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি ও সহকারী ওসি মনিরাম কলিতা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিভাবে দুর্ঘটনা হল খতিয়ে দেখেন। চালক পলাতক বলে জানা গেছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









