- - -

পটিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে ধারাবাহিক নাটকের অবসান : জামায়াতের ডা: ফরিদ’ই জোটের চূড়ান্ত প্রার্থী

Print News

পটিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে ধারাবাহিক নাটকের অবসান : জামায়াতের ডা: ফরিদ’ই জোটের চূড়ান্ত প্রার্থী

 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১২ পটিয়া অাসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে ধারাবাহিক নাটকের অবসান ঘটেছে। জোটের মনোনীত এলডিপি প্রার্থী ইয়াকুব আলী তার নির্বাচনী প্রস্তুুতিতে ঘাটতি রয়েছে এমন কথা বলে জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার ফরিদুল আলমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে জামায়াতের ডা: ফরিদুল আলম পটিয়ায় ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী মনোনীত হয়েছেন। ১১ দলীয় জোটের আসন বিন্যাস অনুযায়ী পটিয়া আসনটি এলডিপিকে দেয়া হয়েছিল কিন্তু এলডিপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলে জামায়াত প্রার্থী প্রচারণা শুরু করে পরবর্তীতে এলডিপি প্রার্থীর মনোনয়ন বৈধ হলে জামায়াত কর্তৃক এলডিপি প্রার্থী কে সমর্থন জানান। কিন্তু হঠাৎ গতকাল নির্বাচনী প্রস্তুতির ঘাটতির কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জামায়াতের ডা: ফরিদুল আলম কে সমর্থন জানান এলডিপি প্রার্থী ইয়াকুব আলী। ফলে জামায়াত ইসলামী বাংলাদেশের ডা: ফরিদুল আলম’কে পটিয়া আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে । জোটগত ভাবে প্রচারণা ও শুরু হয়ে গেছে। জামায়াত নেতা কর্মীদের মতে, এলডিপির জামায়াত ‘কে সমর্থনের ফলে পটিয়ার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa