- - -

সাজেদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

Print News

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে সালথা উপজেলার রসুলপুর গ্রামে তাঁর নিজ বাসভবন ‘হামিদ মঞ্জিল’ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজেদা চৌধুরীর ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৬৯ থেকে ৭৫ পর্যন্ত সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সৈয়দা সাজেদা চৌধুরী একাধিবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সাজেদা চৌধুরী প্রথমবার জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন। এরপর দশম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুরের-২ থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa