- - -

আনন্দপুর অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদির 

Print News

আনন্দপুর অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

 

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩০ জানুয়ারি ) মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ও ঘোষণা করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সামাজিকমাধ্যমে লিখেছেন, ” পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ” তিনি আরও লেখেন, ” প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত আনন্দপুর কান্ডে ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। বারুইপুর জেলার পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মোট ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কত, তা বলা যাচ্ছে না। নিহতদের শনাক্ত করতে দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পরে নিহতদের সঠিক পরিচয় নির্ধারণ করা যাবে। ঘটনাস্থল খুঁটিয়ে খুটিয়ে দেখা হচ্ছে আরও কোনও দেহাংশ পাওয়া যায় কিনা। আনন্দপুরে গুদামের টিনের শেড উপড়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখনও। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa