- - -

ষড়যন্ত্রের জবাব ব্যালটে দেবে ফটিকছড়িবাসী: সরওয়ার আলমগীর

Print News

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলেও ফটিকছড়িবাসী ব্যালটের মাধ্যমেই তার দাঁতভাঙা জবাব দেবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে ওলামা দলের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার আলমগীর অভিযোগ করে বলেন, “ইসলামের নাম ব্যবহার করে একটি দল ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ওলামা দলের নেতৃবৃন্দকে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. মাওলানা রফিক উল্লাহ হামিদীর সঞ্চালনায় এতে উপজেলা ওলামা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

একই দিনে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত পৃথক এক সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরওয়ার আলমগীর। উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে তসলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নারী ভোটারদের দলে দলে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa