- - -

ছত্তীশগড়ে ৪ মাওবাদী নেতার আত্মসমর্পণ 

ছত্তীশগড়ে ৪ মাওবাদী নেতার আত্মসমর্পণ

 

ভারতের ছত্তীশগড়ে আবার ও মাওবাদী নেতাদের আত্মসমর্পণ। এবার অস্ত্রসহ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন ৪ মাওবাদী। তাঁদের মধ্যে ২ জন মহিলা। ছত্তীশগড় পুলিশ সূত্রে প্রকাশ, ওই ৪ জনের মাথার দাম রাখা হয়েছিল ৮ লক্ষ টাকা। শুক্রবার (৩০ জানুয়ারি ) সুকমা জেলায় অস্ত্রসহ সকলে আত্মসমর্পণ করেছেন। পুলিশের দাবি, ধরা দেওয়া মাওবাদীরা জানিয়েছেন, সম্প্রতি ছত্তীশগড় সরকার তাঁদের জন্য যে আত্মসমর্পণ এবং পুনর্বাসন নীতি তৈরি করেছে, তাতে তাঁরা খুশি হয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে নিজেদের কাছে থাকা অস্ত্র পুলিশের হাতে দিয়েছেন ৪ জন। তাঁদের কাছে ছিল ১টি ইনসাস রাইফেল, সিঙ্গল লোডিং রাইফেল(এসএলআর ), পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল, পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ রাইফেল এবং বিস্ফোরক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa